ডাকাত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ বর্ধমান জিআরপি ডাকাত সন্দেহে দুই যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সাগর ক্ষেত্রপাল ও সমীরণ মল্লিক। দেওয়ানদিঘি থানার হলদিতে সাগরের বাড়ি। ভাতার থানার বড়াচৌমাথায় সমীরণের বাড়ি। জিআরপি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ৩ নম্বর প্ল্যাটফের্ম হাওড়ার দিকে একটি নির্জন জায়গায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি সময় তাদের ধরা হয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে ছুরি ও ভোজালি উদ্ধার হয়। দূরপাল্লার ডাউন ট্রেনে ডাকাতির পরিকল্পনায় তারা জড়ো হয়েছিল বলে জিআরপির দাবি। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৩ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।

Post a Comment